৬৫ বছর বয়সে ফের স্টেজ মাতালেন ম্যাডোনা। লন্ডনে শুরু করলেন তার নতুন কনসার্ট ট্যুর। এর মধ্যে অসুস্থও হয়েছিলেন। তার ম্যানেজারের ভাষায় এ রোগের নাম ‘‌সিরিয়াস ব্যাকটেরিয়াল ইনফেকশন’। সেটি কাটিয়ে উঠেছেন তিনি। ট্যুরের প্রথম কনসার্টটি বেশ ভালো করেছেন ম্যাডোনা। এতে তিনি গেয়েছেন ‘‌লাইক এ প্রেয়ার’, ‘‌হলিডে’, ‘‌ভোগ’, ‘‌লা ইসলা বনিতা’। দর্শক-শ্রোতারা পুরনো দিনের মতোই মেতেছিলেন তার গানে।