মহানগরের দ্বিতীয় সিজন স্ট্রিম শুরু হয়েছে ২০ এপ্রিল থেকে। দর্শকরা সিরিজটি দারুণ পছন্দ করেছেন। এবারের চমক ছিল পশ্চিমবঙ্গের অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। রজব আলী চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি অনির্বাণ তার ইনস্টাগ্রামে আশফাক নিপুনের সঙ্গে ছবি শেয়ার করেছেন। আশফাক নিপুন, মোশাররফ করিমকে ট্যাগ করা পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘‌গল্প এখানে শেষ হয়নি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। মহানগর তিন দ্রুতই আসছে হইচইয়ে।’