গতকাল প্রকাশ পেল ‘সিংহাম অ্যাগেইন’-এর ট্রেলার। ৪ মিনিটের দীর্ঘ ট্রেলারে দেখা গেল অজয় দেবগন, কারিনা কাপুর, রণবীর সিং ও অক্ষয় কুমারকে। এবার তাদের সঙ্গে কপ ইউনিভার্সে যুক্ত হচ্ছেন টাইগার শ্রফ ও দীপিকা পাড়ুকোন। রোহিত শেঠি পরিচালিত সিনেমাটিতে খল চরিত্রে থাকছেন জ্যাকি শ্রফ ও অর্জুন কাপুর। সিনেমাটি আগামী ১ নভেম্বর মুক্তি পাবে।