এ ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান। বড় বাজেটের সিনেমাটির আয় তুলনামূলক কম। প্রথম দিনে আয় ছিল ১৫ কোটি রুপি। সাতদিনে ভারতে সিনেমাটি আয় করেছে ৯১ কোটি রুপির বেশি। নির্মাতা ফারহাদ সামজি জানিয়েছেন, প্রথম সপ্তাহে এর বিশ্বব্যাপী আয় ১৫০ কোটি রুপি ছাড়িয়েছে। সিনেমা সমালোচকরা বলছেন, ধীরগতিতে হলেও চলতি সপ্তাহে ভারতে এর আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।
শতকোটি রুপির পথে ‘কিসি কা ভাই কিসি কি জান’
এ ঈদে মুক্তি পেয়েছে সালমান খানের কিসি কা ভাই কিসি কি জান। বড় বাজেটের সিনেমাটির আয় তুলনামূলক কম।










