ঈদুল ফিতরে টেলিভিশন চ্যানেলগুলো নিয়ে আসে নাটক। এবারো তার ব্যতিক্রম হচ্ছে না। প্রতিটি চ্যানেলেই থাকছে বেশকিছু নাটক। এর মধ্যে মাছরাঙা টেলিভিশন, দীপ্ত টিভি, চ্যানেল আই, বৈশাখী থাকছে এগিয়ে।

মাছরাঙা টেলিভিশনে থাকছে সাত পর্বের ধারাবাহিক নাটক, একক নাটক ও টেলিফিল্ম। সাত পর্বের ধারাবাহিক নাটক ‘বিষের জ্বালা’ প্রচার হবে ঈদের সাতদিন প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে। সহীদ উন নবীর পরিচালনায় এতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, সেমন্তী সৌমি, সাদিয়া তানজিন প্রমুখ। সাত পর্বের আরেকটি নাটক ‘মধুমালা’। বৃন্দাবন দাসের রচনা ও সকাল আহমেদের পরিচালনায় এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ, প্রাণ রায় প্রমুখ।

থাকছে বেশকিছু একক নাটক। ‘ব্রেকআপ থেকে শুরু’, ‘কিসমত’, ‘লাভ টু হেট ইউ’, ‘কি মায়ায় জড়ালে’, ‘ভালোবাসার নাম মিসিসিপি’, ‘পূর্ণতা’, ‘দাঁড়ালে দুয়ারে’, ‘বেকার বারেক’, ‘বজরা’, ‘শো অফ’, ‘হৃদয়ের এক কোণে’, ‘ইন্দ্রজাল’সহ আরো অনেক নাটক থাকছে চ্যানেলটিতে।

29

চ্যানেল আইয়ের নাটকগুলো প্রচার হবে ঈদের আগের দিন থেকে শুরু করে ঈদের সপ্তম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিট ও রাত ৯টা ৩৫ মিনিটে। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে থাকছে রেজানুর রহমান পরিচালিত ‘বিক্রয়যোগ্য ভালোবাসা’। এতে অভিনয় করেছেন শানারেই দেবী শানু, শাহেদ আলী, মাসুম বাশার, মিন্টু সরদার ও তানায আজিম। ঈদের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখা যাবে রাবেয়া খাতুনের গল্প অবলম্বনে নাটক ‘সামনে সমুদ্র’। পরিচালনায় আবুল হায়াত, অভিনয়েও আছেন তিনি। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘চালাকি’ দেখা যাবে। এর পরিচালক সালাহ উদ্দিন লাভলু। দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘লাস্ট উইশ’। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জোভান ও আয়েশা খান। রাত ৯টা ৩৫ মিনিটে নিলয় আলমগীর, হিমি, শামিমা নাজনিন, মাসুম বাশার, শাহেদ শাহরিয়ার অভিনীত নাটক ‘ডাকু’ প্রচার হবে।

তৃতীয় দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ইতির ঈদি’ প্রচার হবে রাফাত মজুমদার রিংকুর পরিচালনায়। এতে অভিনয় করেছেন জোভান, কেয়া পায়েল। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‌‘টোনাটুনির সংসার’ দেখা যাবে। সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। চতুর্থ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দেখাবে ‘লাভ মি মোর’ নাটক। সাজ্জাদ হোসাইন বাপ্পির পরিচালনায় অভিনয়ে আছেন তৌসিফ মাহবুব, মারিয়া শান্ত, বহ্নি হাসান, পারসা ইভানা। এছাড়া রাত ৯টা ৩৫ মিনিটে ‘বউ বেশি বোঝে’, পঞ্চম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘তোমায় ছুঁয়ে’, রাত ৯টা ৩৫ মিনিটে ‘ভেতরে আসতে দাও’, ষষ্ঠ দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘পানি’, রাত ৯টা ৩৫ মিনিটে ‘মেইড ফর ইচ আদার’, সপ্তম দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ‘জালিয়াত’, রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘বলো ভালোবাসি’। টেলিফিল্মগুলো হলো মাহিন খান পরিচালিত নিলয় আলমগীর ও হিমি অভিনীত ‘একান্নবর্তী’, প্রবীর রায়চৌধুরী পরিচালিত মেহজাবীন চৌধুরী ও জোভান অভিনীত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’, জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব-তাসনিয়া ফারিণের ‘প্রিয় প্রজাপতি’, জুলফিকার ইসলাম শিশির পরিচালিত যাহের জালভী ও তিথি অভিনীত ‘ভাবিদের ঈদ’, রুবেল হাসান পরিচালিত, ইয়াশ রোহান ও তটিনী অভিনীত ‘আবির ছোঁয়া’, মোস্তফা জামাল রাজ পরিচালিত এবং জোভান, তটিনী ও দিলারা জামান অভিনীত ‘তোমাদের গল্প’, জোবায়ের ইবনে বকর পরিচালিত ইরফান সাজ্জাদ ও তাসনিয়া ফারিণ অভিনীত ‘ফায়ার ফাইটার’, জাকারিয়া সৌখিন পরিচালিত অপূর্ব-নাজনীন নেহা অভিনীত ‘মেঘবালিকা’, রুবেল আনুশ পরিচালিত মুশফিক ফারহান ও সাফা কবির অভিনীত ‘কানামাছি’।

30

দুরন্ত টিভিও রাখে বিশেষ আয়োজন। ছোটদের নিয়ে এমন চমৎকার আয়োজন কমই দেখা যায়। এবার সাত দিনব্যাপী ঈদ অনুষ্ঠানমালার আয়োজন করছে দুরন্ত টিভি। এতে থাকছে পাঁচটি সিনেমা ‘অ্যালিস মিরান্ডা ফ্রেন্ডস ফরএভার’, ‘কিং লরিন’, ‘দ্য হান্ট ফর হ্যানিবল’স ট্রেজার’, ‘শর্টি অ্যান্ড দ্য লিজেন্ড অব দি এনচান্টেড রিফ’ ও ‘অ্যাট আই লেভেল’-এর বাংলা প্রিমিয়ার। এগুলো প্রচার হবে ঈদের প্রথম দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত বেলা ৩টায়। এছাড়া থাকছে সাত দিনব্যাপী ঈদের বিশেষ নাটক ‘হৈ হৈ হল্লা–সিজন ৩’, রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা-বাবা আর আমি–সিজন ৩’, ব্যান্ড শো ‘দুরন্তপনা’, গানের অনুষ্ঠান ‘রঙের খেলায় সুরের ভেলায়’ ও পাপেট নাটক ‘খাট্টা মিঠা’।

ঈদে এনটিভিতে দেখা যাবে টেলিফিল্ম ‘রঙিন চশমায় বাবা’। আহমেদ তাওকীরের রচনায় টেলিফিল্মটি পরিচালনা করেছেন তপু খান।

ঈদুল ফিতর উপলক্ষে বৈশাখী টেলিভিশনে ২৭টি নাটকের মধ্যে ১৫টি একক, সাত পর্বের পাঁচটি ধারাবাহিক ও সাতটি মেগা নাটক। একক নাটকগুলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১৫ মিনিটে ও ৯টা ৫৫ মিনিটে। এর বাইরে চাঁদরাতে ১০টায় প্রচার হবে নাজিমউদ্দিন পাপ্পুর রচনা ও পরিচালনায় একক নাটক ‘গহিনে বিজয়’।

ঈদের পাঁচটি সাত পর্বের ধারাবাহিক হলো আল হাজেনের পরিচালনায় রাশেদ সীমান্ত ও অহনা রহমান অভিনীত ‘লন্ডনি জামাই’, ফরিদুল হাসানের পরিচালনায় জাহের আলভী ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘মানি লোকের মান’, হাসান জাহাঙ্গীরের পরিচালনায় কাজী হায়াৎ, ওমর সানী, ডন ও হাসান জাহাঙ্গীর অভিনীত ‘ব্ল্যাকমানি’, মাহমুদ হাসান রানার পরিচালনায় মীর সাব্বির, শমী, আ খ ম হাসান, মিহি অভিনীত ‘শাশুড়ির বিয়ে’ এবং রুহুল আমিন শিশিরের পরিচালনায় শহীদুজ্জামান সেলিম, ফারহানা মিলি, ফারজানা ছবি ও আইনুন পুতুল অভিনীত ‘ট্রাক ড্রাইভার’।

31

ঈদ অনুষ্ঠানমালায় প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে সাতটি মেগা নাটক। সেগুলো হলো শিপন মিত্র, আঁচল আখি ও মানসী প্রকৃতি অভিনীত ‘কুবের মাঝি’, ইরফান সাজ্জাদ ও নাবিলা ইসলাম অভিনীত ‘সাহেব বিবি গোলাম’, আরফান আহমেদ ও মৌটুসী বিশ্বাস অভিনীত ‘আমি মানুষ’, সজল ও নাদিয়া মিম অভিনীত ‘হৃদয়ে তুমি’, মাসুদ রানা মিঠু ও ফারজানা আহসান মিহি অভিনীত ‘পাঁচ টন’, চিত্রনায়িকা পপি, হাসান জাহাঙ্গীর অভিনীত ‘নায়িকার বিয়ে-২’ এবং আমিরুল হক চৌধুরী, শশী, আ খ ম হাসান ও বীথি রানী সরকার অভিনীত ‘ভাগ্যবিবি’।

দীপ্ত টিভিতে থাকছে ‘বউ আমার মেম্বার’, ‘শহরের যত রঙ’, ‘এক ধ্রুবতারা’, ‘ইমার্জেন্সি’সহ প্রতিদিনই একাধিক নাটক। এগুলোয় অভিনয় করেছেন মোশাররফ করিম, জিয়াউল ফারুক অপূর্ব, খায়রুল বাসার, কেয়া পায়েল প্রমুখ।

ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি প্রতি ঈদে নাটক নির্মাণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এবার রোজার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ঘরের কথা ঘরেই থাক’। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সামিরা খান মাহি, সালাহউদ্দিন লাভলু, আবদুল্লাহ রানা, সাইদুর রহমান পাভেল, সুভাশিস ভৌমিক, আঞ্জুমান আরা শিরিন, সুজাত শিমুল প্রমুখ। ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, আটটি টেলিফিল্ম।