দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। প্রায় তিন দশক ধরে গানে গানে দর্শকশ্রোতা মাতাচ্ছে দলটি। এবার ভক্তদের জন্য নিয়ে এল নতুন গান। তবে ‘শিরোনামহীন’র নতুন গানটিতে রয়েছে একটি বিশেষত্ব। দলটির নতুন গানের শিরোনাম ‘নিঃশব্দপুর’। গানটির বিশেষত্ব বর্ণনা করে গীতিকার ও দলনেতা জিয়াউর রহমান জিয়া বলেন, ‘বাংলা সাহিত্যের তুমুল জনপ্রিয় চরিত্র হিমু। যার ছিল নিজস্ব একটা নদী। নাম ময়ূরাক্ষী। জীবনযুদ্ধে যখন হিমু বিচলিত বোধ করত, মন খারাপ হতো, তখন রিলিফ পেতে সেই নদীর পাশে গিয়ে বসে থাকত। নদীটি কিন্তু কাল্পনিক। ব্যান্ড শিরোনামহীনের যারা শ্রোতা, আমি চেয়েছিলাম হিমুর মতো তাদেরও একটা শহর থাকুক। যেটা সাইলেন্ট সিটি! যাকে বাংলায় আমরা বলছি নিঃশব্দপুর।’ জানা গেছে, ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় ‘শিরোনামহীন’র ইউটিউবে মুক্তি পেয়েছে গানটি।
শিরোনামহীনের নতুন গান ‘নিঃশব্দপুর’
দেশের জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’। প্রায় তিন দশক ধরে গানে গানে দর্শকশ্রোতা মাতাচ্ছে দলটি।










