একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ রুবেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি মারা গেছেন। বিষয়টি অল্প সময়েই ছড়িয়ে পড়ে। তবে তার মৃত্যুর সংবাদটি শুধুই গুজব ও মিথ্যা। সুস্থ ও ভালো আছেন ‘লড়াকু’খ্যাত এ নায়ক। এ ব্যাপারে নায়ক রুবেল গণমাধ্যমে বলেন, ‘কী এক বিপদে পড়েছি, ফোন দিয়ে সবাই জানতে চাচ্ছে, মারা গেছি কিনা। আসলে আমার মৃত্যুর খবরটি গুজব।’
‘আমি মারা যাইনি, বেঁচে আছি’
একসময়ের দর্শকপ্রিয় অভিনেতা মাসুদ পারভেজ রুবেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে তিনি মারা গেছেন।










