নির্মাতা ওমর কৌশিক পরিচালিত বলিউড সিনেমা ‘স্ত্রী’ মুক্তি পেয়েছিল ২০১৮ সালে। ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার দর্শকপ্রিয়তায় এ বছর মুক্তি পাচ্ছে সিকুয়াল স্ত্রী টু। মুক্তির তারিখ হিসেবে ভারতের স্বাধীনতা দিবসকেই বেছে নিয়েছে নির্মাতা ওমর। তবে মুক্তির পাঁচদিন আগেই সিনেমা হলগুলোয় ৫০ শতাংশ বুকিং হয়ে গেছে স্ত্রী টুর জন্য। জানা গেছে, একদিনেই প্রায় ৪০ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে স্ত্রীর। সূত্র ও ছবি বলিউড হাঙ্গামা