আগামী আয়োজনের জন্য নির্মাতাদের কাজ থেকে প্রজেক্ট আহ্বান করেছে ঢাকা ডকল্যাব। বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র
বিষয়ক প্লাটফর্মটির পরিচালক তারেক আহমেদ।
তিনি জানান, এবার অনুষ্ঠিত হবে প্রামাণ্যচিত্র কেন্দ্রিক ডকল্যাবের সপ্তম আসর। আগামী ২৮ আগস্ট শুরু হয়ে পর্দা নামবে ৩ সেপ্টেম্বর।
এই আসরে তিনটি ভিন্ন ভিন্ন ক্যাটেগরিতে
প্রজেক্ট ও পিচ আহ্বান করা হচ্ছে। আবেদন করার শেষ সময় আগামী ৩০ জুন।
বরাবরের মতো এশিয়ার নির্মাতারা এতে অংশগ্রহণের
সুযোগ পাচ্ছেন। এছাড়া পর্যবেক্ষক হিসেবে নির্মাতাদের থাকার সুযোগ রয়েছে।
প্রজেক্ট সাবমিশনের প্রক্রিয়া ও বিস্তারিত
জানা যাবে ঢাকা ডকল্যাবের ওয়েবসাইটে।
প্রামাণ্য চলচ্চিত্রকে বৈশ্বিক প্রেক্ষাপটে
ব্যাপক পরিচিতি দেয়ার উদ্যোগ ঢাকা ডকল্যাব। ২০১৭ সালে এই প্লাটফর্ম যাত্রা
করে। যার অন্যতম উদ্দেশ্য বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রযোজনায় ছবি নির্মাণের
কলাকৌশল শেখানো।










