সোশ্যাল মিডিয়া ফটো থেকে ভক্তরা ধরে নিয়েছেন, ব্রিটিশ অভিনেত্রী মিলি ববি ব্রাউনের বাগদান হয়ে গেছে। হবু বর বিখ্যাত গায়ক বন জোভির ছেলে জ্যাক বনগিওভি। খবর সিএনএন।

গতকাল মঙ্গলবার (১১ এপ্রিল) ইনস্টাগ্রামে ফটো শেয়ার করেন ‘স্ট্রেঞ্জার থিংস’ অভিনেত্রী।

ছবিতে মিলিকে পেছন থেকে জড়িয়ে ধরেছেন গিওভি। তবে ভক্তদের চোখ নায়িকার হাতের দিকে। তার আঙুলে শোভা পাচ্ছে বড় একটি বাগদানের আংটি।

১৯ বছর বয়সী মিলি ক্যাপশনে জানান, তিন গ্রীষ্ম অতিক্রম করছে তাদের সম্পর্ক।

চলতি বছরের শুরুতে ২০ বছর বয়সী জ্যাক নিশ্চিত করেন, গত ২০২১ সালে তাদের সম্পর্কের সূচনা। গতকাল ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘ফরএভার’।

মিলি ব্রাউন ‘স্ট্রেঞ্জার থিংস’-এ টেলিকাইনেটিক ইলেভেনের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছে। নেটফ্লিক্স সিরিজটি পঞ্চম সিজনের ইতি টানবে। হেনরি ক্যাভিলের সঙ্গে শার্লক হোমসের বোনের চরিত্রে অভিনয় করেছেন ‘এনোলা হোমস’ ও ‘এনোলা হোমস টু’ সিনেমায়। এছাড়া নিজস্ব বিউটি লাইনের মালিক তিনি।

জ্যাক বনগিওভি অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন সবে। তার হতে রয়েছে সুইটহার্টস ও রকবটম নামে দুটি ছবি।