গাল্লিবয় রানা ও তবীব মাহমুদের ‘চাপ নাই’ গানটি ব্যবহার করা হয়েছে ডিজনি হটস্টার ওয়েব সিরিজ ‘কালা’তে। বাংলা ভাষায়ই গানটি থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে। এবার সেই পুরো গানটি প্রকাশ করল ডিজনি হটস্টার। এর পর থেকেই নতুন করে পাচ্ছে প্রশংসা এ গান। চাপ নাই গানের এবার প্রশংসা করছে ভারত ও অন্য দেশের শ্রোতা-দর্শকরাও। গত ১৫ সেপ্টেম্বর সিরিজটি মুক্তি পেয়েছে ডিজনি হটস্টারে। ওয়েব সিরিজটি পরিচালনা করেছেন বিজয় নাম্বিয়ার।