রণবীর সিং বলিউডের এ সময়ের আলোচিত তারকাদের একজন। সামনে তাকে দেখা যাবে জয়েশভাই জোরদার ছবিতে। অভিনয়, ফ্যাশন, নানা রকম কর্মকাণ্ড নিয়ে তিনি সবসময়ই মিডিয়ার আলোচনায় থাকেন।

মুম্বাইয়ে ঘরের বাইরে এমনিই ঘুরতে যান কিংবা রেড কার্পেটে—যেখানেই যান তার পোশাক-আশাক ভক্তদের নজর কাড়ে। সম্প্রতি আবারো তিনি মুম্বাইয়ের টক অব দ্য টাউন। ভারতের অনেক গণমাধ্যমে শিরোনামে থাকছেন তিনি। কারণটা একটু অন্য রকম।

সম্প্রতি মুম্বাই দর্শনে বেরিয়েছিলেন রণবীর, ছিলেন স্পোর্টিং আউটফিটে। পায়জামা আর হাতা ছাড়া টি-শার্ট ছিল পরনে। ছিল ফ্যান্সি সানগ্লাস, মাস্কও। কিন্তু সব মনোযোগ কেড়ে নিয়েছে তার পায়ের স্নিকার জোড়া। এটি ছিল লিমিটেড এডিশন ইয়িজি ফোম রানারস। এর দাম শুনলে অনেকেরই চোখ কপালে উঠবে। রণবীরের পায়ের ইয়িজি ফোম রানারস জোড়ার দাম ১ লাখ ৩৪ হাজার রুপি!

রণবীর সিংয়ের হাতে আছে বেশ কয়েকটি আলোচিত ছবি। শিগগিরই তাকে দেখা যাবে এইটি থ্রি, ওয়াইআরএফের জয়েশভাই জোরদার ও সার্কাস ছবিতে।

 

সূত্র: পিংকভিলা