রেকর্ড গড়লেন টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের বিলবোর্ড হট ১০০ চার্টে ১০-এ ১০ পাওয়া গায়িকার নাম টেইলর সুইফট। সম্প্রতি প্রকাশিত মিডনাইটস অ্যালবামের ট্র্যাক দিয়ে এই রেকর্ড গড়েছেন টেইলর সুইফট। তালিকায় থাকা প্রথম ১০টি গানই তার পাওয়া।

এর মধ্যে দিয়ে টেইলর আগে গড়া কানাডিয়ান র‍্যাপার ড্রেকের রেকর্ড ভেঙে দিলেন। ২০২১ সালের সেপ্টেম্বরের তালিকায় সেরা দশের মধ্যে নয়টিই ছিল তার গান।

বিলবোর্ডের সেরার তালিকায় আসার পর এক টুইট বার্তায় বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন টেইলর সুইফট। তিনি লিখেছেন, হট ১০০-এর দশে দশ। আমার দশম অ্যালবাম দিয়ে। খুশিতে পাগল হয়ে যাচ্ছি।

গত ২১ অক্টোবর মুক্তি পায় এ গায়িকার নতুন অ্যালবামটি। ১৩টি ট্র্যাক ও সাতটি বোনাস ট্র্যাকসহ মুক্তি পায় মিডনাইটস। সাত বছরে মুক্তি পাওয়া সবচেয়ে বড় অ্যালবাম এটি।

বিলবোর্ডের তালিকায় ১ নম্বরে রয়েছে অ্যান্টি হিরো শিরোনামের গান। যেটার কথা অনেকটা এমন-‘ইটস মি/ হাই/ আই অ্যাম দ্য প্রবলেম/ ইট’স মি’। দ্রুতই সেটা টিকটকে ট্রেন্ড হয়ে যায়। বাকি দশটির তালিকায় রয়েছে ল্যাভেন্ডার হেজ, মেরুন, স্নো অন দ্য বিচ, মিডনাইট রেইন, বিজুয়েলড ও কোয়েশ্চেন।

মিডনাইটস দিয়ে বেশকিছু রেকর্ড গড়েছেন টেইলর। চলতি বছরের প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি আয় করা অ্যালবামও এটি। আগের বছরে রেকর্ড গড়া অ্যালবাম হ্যারি’স হাউজের তুলনায় সংখ্যাটা প্রায় দ্বিগুণ। সেটি ছিল হ্যারি স্টাইলের তৃতীয় একক অ্যালবাম। মিডনাইট প্রথম সপ্তাহে আয় করে ৭ কোটি ২৫ লাখ। সংখ্যাটাও স্টাইলকে ছাড়িয়ে যাচ্ছে, সেটার আয় ছিল ৫ কোটি ৩৯ লাখ।

মুক্তির দিনই গ্লোবাল স্পটিফাইয়ের একদিনে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া অ্যালবামের রেকর্ডও গড়ে মিডনাইটস। যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুক্তরাজ্যেও ম্যাডোনার স্থান নিয়ে নিয়েছেন টেইলর। সেখানে সর্বকালের নয়টি যুক্তরাজ্যের নাম্বার ওয়ান নারী শিল্পীর তালিকায় এগিয়ে রয়েছেন তিনি। যদিও একক শিল্পী হিসেবে যুক্তরাজ্যের নাম্বার ওয়ান অ্যালবামের রেকর্ড রয়েছে ম্যাডোনার। সুইফট এখন এ তালিকায় দ্বিতীয় অবস্থানে আর কাইলি মিনোগু রয়েছেন তৃতীয় স্থানে।

যুক্তরাজ্যে এ সফলতার সঙ্গে টেইলরের বিলবোর্ডের সফলতার কোনো তুলনা হবে না। ২০১৭ সালে ইডি শেরানের অ্যালবামের ১৬টি গানই সেরা ১৭টিতে ছিল। এর পর থেকেই যুক্তরাজ্যের সিঙ্গেল চার্টে একজন একক শিল্পীর মাত্র তিনটি গান বিবেচিত হতে পারে।


সূত্র: দ্য গার্ডিয়ান