সন্দেহ নেই ২০২০ বলিউডের জন্য কঠিন সময় ছিল। একদিকে করোনা মহামারী, অন্যদিকে বেশ কয়েকজন তারকার প্রয়াণ। তারকাদের মধ্যে ছিল অভিযোগ-পাল্টা অভিযোগ নিয়ে কাদা ছোড়াছুড়ি। তবে কঠিন পরিস্থিতির মধ্যেও পিছু হটেনি ফিল্মফেয়ার কর্তৃপক্ষ। হিন্দি ভাষার সিনেমার জন্য অন্যতম পুরস্কার ফিল্মফেয়ার। ১৯৫৪ সাল থেকে ফিল্মফেয়ার ম্যাগাজিনের উদ্যোগে এ অ্যাওয়ার্ড দেয়া হচ্ছে।
শনিবার সন্ধ্যায় মুম্বাইয়ে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের ৬৬তম আসর বসেছিল। তবে ভারতে করোনা পরিস্থিতি নতুন করে খারাপ হওয়ার পরিপ্রেক্ষিতে আয়োজনে তারকাদের অনেকেই উপস্থিত ছিলেন না। তবে তারা পাঠিয়েছেন তাদের শুভেচ্ছাবার্তা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাপসী পান্নু, আয়ুশমান খুরানা, নোরা ফাতেহি, রিতেশ দেশমুখ ও রাজকুমার রাও।
অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন প্রয়াত ইরফান খান, আংরেজি মিডিয়াম ছবির জন্য। ইরফানকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেয়া হয়েছে। সেরা ছবি হয়েছে থাপ্পড়। অন্যদিকে বিগ বি অমিতাভ বচ্চন গুলাবো সিতাবোর জন্য পেয়েছেন সেরা অভিনেতা (সমালোচক)। অভিষেক হওয়া সেরা অভিনেত্রী হয়েছেন আলায়া। জওয়ানি জানেমান ছবিতে অভিনয়ের জন্য তিনি পুরস্কার জিতেছেন। সেরা অভিনেত্রী হয়েছেন তাপসী পান্নু আর সমালোচকদের দৃষ্টিতে সেরা অভিনেত্রী তিলোত্তমা সোম। যথাক্রমে থাপ্পড় ও স্যার ছবির জন্য তাপসী ও তিলোত্তমা তাদের পুরস্কার পেয়েছেন। সাইফ আলী খান ও তার তানহাজি ছবির পরিচালক ওম রাউতের মুখে ছিল বড় হাসি। তানহাজি: দি আনসাং ওয়ারিয়র ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন ওম রাউত ও সেরা সহ-অভিনেতা সাইফ আলী খান।
প্রতীকা ভাটের ইব আলে ও! ছবিটি বাজারে হিট না হলেও সমালোচক ও ঋদ্ধ দর্শকের দৃষ্টি আকর্ষণ করেছিল। ছবিটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম (ক্রিটিকস) জিতে নিয়েছে।
কয়েকদিন আগে ঘোষণা করা হয় ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। সেখানে কঙ্গনা রানাওয়াত ও সুশান্ত সিং রাজপুতের ছবি পুরস্কার জিতলেও ফিল্মফেয়ারে তাদের নাম অনুপস্থিত।
৬৬ তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস ২০২১ এ বিজেতাদের তালিকা—
সেরা ছবি: থাপ্পড়
সেরা পরিচালক: ওম রাউত (তানহাজি: দি আনসাং ওয়ারিয়র)
সেরা ছবি (ক্রিটিক): ইব
আলে ও!
সেরা অভিনেত্রী (ক্রিটিক): তিলোত্তমা
সোম (স্যার)
সেরা সহ-অভিনেতা: সইফ আলী খান (তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র)
সেরা সহ-অভিনেত্রী: ফারুখ খান (গুলাবো সিতাবো)
সেরা কাহিনী: অনুভব সুশীলা সিনহা ও ম্রণময়ী লাগো ওয়াইকুল (থাপ্পড়)
সেরা স্ক্রিনপ্লে: রোহেনা গেরা (স্যর)
সেরা সংলাপ: জুহি চতুর্বেদী (গুলাবো সিতাবো)
সেরা অভিষেক পরিচালক (পুরুষ): রাজেশ
কৃষ্ণাণ (লুটকেস)
সেরা অভিষেক অভিনেত্রী (নারী): আলায়া
(জওয়ানি জানেমান)
সেরা মিউজিক অ্যালবাম: প্রীতম (লুডো)
সেরা গীতি: গুলজার (ছপাক)
সেরা পুরুষ প্লেব্যাক গায়ক: রাঘব চৈতন্য (থাপ্পড়)
সেরা নারী প্লেব্যাক গায়ক: আশিস কউর (মালাঙ্গ)
সূত্র: ফিল্মফেয়ার










