বলিউড দম্পতি রাজকুমার রাও ও পত্রলেখা খবরের শিরোনাম হলেন আবার। এ দম্পতি তাদের সংগ্রহে যোগ করেছেন একটি নতুন গাড়ি। ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সম্প্রতি তাদের গ্যারেজে যোগ হয়েছে বিলাসবহুল নতুন লেক্সাস এলএম। এর মূল্য ২ কোটি রুপিরও বেশি। সাধারণত রাজকুমার ও পত্রলেখা মিতব্যয়ী ও সাদাসিধা জীবনযাপন করেন। এর মধ্যে নতুন গাড়ি কেনা নিঃসন্দেহে একটি বড় বিষয়।

লেক্সাস এলএমকে প্রায়ই 'এমপিভির রোলস-রয়েস' বলা হয়। এটি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ফ্ল্যাগশিপ পিপল মুভার। এ গাড়ি সর্বোচ্চ মানের আরাম, উন্নত প্রযুক্তি এবং শান্ত পারফরম্যান্সের মেলবন্ধন ঘটায়।

এ বিলাসবহুল এমপিভিটি একটি আড়াই লিটার হাইব্রিড পেট্রোল ইঞ্জিন দ্বারা চালিত, যা মিলিতভাবে ২৫০ পিএস শক্তি উৎপাদন করে। এতে রয়েছে ই-সিভিটি গিয়ারবক্স এবং অল-হুইল-ড্রাইভ সেটআপ। ফলে দীর্ঘ যাত্রা বা রেড-কার্পেট আগমনের জন্য একটি উপযুক্ত মসৃণ ও স্থিতিশীল ড্রাইভ সু্বিধা দেয়।

গাড়িটির অভ্যন্তরভাগ বিলাসিতার মাত্রাকে পুনরায় সংজ্ঞায়িত করে। এতে রয়েছে ৪৮-ইঞ্চির রিয়ার এন্টারটেইনমেন্ট স্ক্রিন, ২৩-স্পিকারযুক্ত মার্ক লেভিনসন সাউন্ড সিস্টেম, এবং ফোর-জোন ক্লাইমেট কন্ট্রোল। এ সুবিধাগুলো প্রতিটি সফরকে একেকটি সিনেমাটিক অভিজ্ঞতায় পরিণত করে। সামনের এবং পেছনের আসনগুলো উষ্ণ এবং বায়ুচলাচল সুবিধাসম্পন্ন। এছাড়া হিটেড স্টিয়ারিং হুইল আরাম আরো বাড়িয়ে তোলে।

ড্রাইভারের ককপিটে রয়েছে ১৪ ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং ১২ দশমিক ৩ ইঞ্চির ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে। এটি প্রযুক্তি ও বিলাসিতার নিখুঁত সমন্বয় ঘটায়।

সম্প্রতি বিভিন্ন ক্যারিয়ার মাইলফলক উদযাপন করা রাজকুমার রাও ও পত্রলেখার জন্য লেক্সাস এলএম যেন একেবারে উপযুক্ত পছন্দ। এ পাওয়ার কাপল এখন এমন একটি গাড়িতে চলাফেরা করছেন, যা পারফরম্যান্স, বিলাসিতা এবং পরিবেশবান্ধব হাইব্রিড প্রযুক্তির অসাধারণ সংমিশ্রণ।

সূত্র: বলিউড হাঙ্গামা