সম্প্রতি সালমান খানের একটি ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওতে তার টিশার্টে দেখা যায় মার্ভেলের চরিত্র গ্রুটকে। সালমান মোবাইলে গ্রুটের ভিডিও দেখছিলেন। এরপর পুরো ভিডিওতে সালমান গ্রুটের মতো আচরণ করেন। ধারণা করা হচ্ছে, গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সি ভলিউম থ্রির হিন্দি সংস্করণে গ্রুট চরিত্রে কণ্ঠ দেবেন সালমান। মূল সিনেমায় গ্রুটের কণ্ঠ দিচ্ছেন ভিন ডিজেল। সিনেমাটি আগামীকাল মুক্তি পাবে।