থিয়েটারের ঐতিহ্যবাহী আয়োজন টনি অ্যাওয়ার্ডস। এ বছরও আয়োজিত হয়েছে সেটি। রোববার রাতে অনুষ্ঠিত হলো এর ৭৬তম আসর। ম্যানহাটানের ওয়াশিংটন হাইটসে বসেছিল থিয়েটারের তারকারদের মেলা। এবারের পুরস্কার বিতরণী উপস্থাপনা করেছেন আরিয়ানা ডিবোস। তবে মাসব্যাপী চিত্রনাট্যকারদের ধর্মঘটের কারণে এবারের আয়োজনে উপস্থিতি ছিল তুলনামূলক কম। আয়োজনের উদ্বোধনী বক্তব্যে আরিয়ানা এ ধর্মঘটের উল্লেখ করে ধর্মঘটকারীদের নিজ পরিবারভুক্ত বলে উল্লেখ করেছেন। তিনি জানান, ধর্মঘটের কারণে বেশ অনেকদিন ধরে তিনি বা তার মতো অভিনেত্রীরা কোনো চিত্রনাট্য পড়ার সুযোগ পাচ্ছেন না।

এবারের আসরে সেরা নাটক হিসেবে পুরস্কার পেয়েছে লিওপোল্ডস্ট্যাডট। এটি একটি মহাকাব্যিক ঘরানার নাটক, যেখানে ইহুদি সম্প্রদায়ের কয়েক প্রজন্মের গল্প বলা হয়েছে। সেরা নাটক হওয়ার পাশাপাশি আরো তিনটি বিভাগে এটি পুরস্কৃত হয়েছে। মোস্ট রিভাইভাল প্লে বিভাগে পুরস্কৃত হয়েছে সুজান-লোরি পার্কসের ‘‌টপডগ/আন্ডারডগ’। এটি আফ্রিকান-আমেরিকান দুই ভাইয়ের গল্প, যারা আর্থিক দুরবস্থায় বসবাস করে। বেস্ট মিউজিক্যাল রিভাইভাল বিভাগে পুরস্কার পেয়েছে ‘‌প্যারেড’। লিও ফ্র্যাংক নামে একজন আমেরিকান ইহুদির গল্প নিয়ে রচিত নাটকটি। এ বছর স্প্রিংয়ে নাটকটি বেশ সাড়া ফেলেছিল।

টনি অ্যাওয়ার্ড নানা কারণেই বৈচিত্র্য ছিল। দুটো গল্পই ইহুদি বা আফ্রিকান-আমেরিকান নিয়ে মানে এই না, সামাজিক রাজনৈতিক সমস্যা নিয়ে তৈরি নাটককেই পৃষ্ঠপোষকতা দেয়া হয়েছে। বেস্ট বুক অব মিউজিক্যাল বিভাগে পুরস্কৃত হয়েছে ‘‌কিম্বার্লি আকিম্বো’। একটি মেয়ের খুব দ্রুত বয়স বাড়ার গল্প নিয়ে রচিত হয়েছে নাটকটি। মোট পাঁচটি বিভাগে পুরস্কার পেয়েছে কিম্বার্লি আকিম্বো। সর্বাধিক বিভাগে মনোনীত হয়েছিল ‘‌সাম লাইক ইট হট’।

পুরস্কার পেয়ে পার্কস বলেন, ‘‌থিয়েটার একটি উত্তম প্রতিকার।’ তিনি বলতে চেয়েছেন, থিয়েটারের মাধ্যমে কিছু সমস্যা সমাধান করা যায়। এ কারণেই এমন একটি গল্প তিনি বেছে নিয়েছিলেন। পাশাপাশি ৩ ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠান থেকে পুরস্কারপ্রাপ্ত তারকা, অভিনেতা ও নির্মাতারা চিত্রনাট্যকারদের ধর্মঘটে সমর্থন জানিয়েছেন। তারা বলেন, ‘‌চিত্রনাট্য আমাদের পিরামিডের চোখা অংশ। সেটি ভালো হলেই আমাদের নাটকগুলো ভালো হবে।’ 

এ সিনেমার যুগে এখনো বহু মানুষ ব্রডওয়ের নাটক দেখতে আসে। অতিমারীর মধ্যে দর্শকসংখ্যা কিছুটা কমেছিল, কিন্তু তা আবার বেড়েছে। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে এরই মধ্যে আয় বেড়েছে। ২০২২ সালের ৮৫ ডলার কোটি থেকে আয় বেড়ে ১৫০ কোটির কাছাকাছি হয়েছে। ব্রডওয়েও তাদের শিল্পীদের উপযুক্ত সম্মান দিয়েছে।

সূত্র: ভ্যারাইটি