হিপহপ তারকা মেগান থি স্ট্যালিয়নকে গুলি করার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন কানাডিয়ান র‌্যাপার টরি ল্যানেজ। লস অ্যাঞ্জেলসের একটি আদালতে এই মামলার বিচার চলছে। খবর রয়টার্স।

২০২০ সালে বন্ধু ও সহকর্মী মেগানের পায়ে গুলি করেছিলেন টরি। অবৈধ আগ্নেয়াস্ত্র বহনের জন্যও গায়ককে অভিযুক্ত করেছে আদালত।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, দোষৗ সাব্যস্ত হওয়ায় টরির অন্তত ২০ বছরের কারাদণ্ড হতে পারে। আগামী ২৭ জানুয়ারি বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষিত হবে।

একটি পুল পার্টির পর গাড়ি থেকে নামতে নামতে মেগানের পায়ে গুলি করেন টরি। ২৭ বছর বয়সী হিপহপ তারকা আদালতে বলেন, গুলি করার আগে তিনি আমাকে নাচতে বলেছিলেন। মূলত তার সংগীত প্রতিভার সমালোচনা করায় অপমানিত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

বিষয়টি গোপন রাখতে ১০ লাখ ডলারের প্রস্তাব দেয়া হয় বলেও আদালতে অভিযোগ করেন মেগান। তাকে মোট পাঁচ রাউন্ড গুলি করা হয়। চিকিৎসক তার পা থেকে এর মধ্যে কয়েকটি গুলি অপসারণ করেছে। তবে সবগুলো গুলি বের করা যায়নি।

অবশ্য টরি ল্যানেজ শুরু থেকেই এ অভিযোগ অস্বীকার করছেন। শুনানির সময় তিনি চুপ করে ছিলেন। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে গায়ক আপিল করবেন কিনা তাও জানতে পারেনি বিবিসি।