প্রয়াত বাপ্পি লাহিড়ীকে নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা ও গায়ক মীর আফসার আলী সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টের শুরুতে মীর লেখেন, ‘বাপ্পিদা পাশ্চাত্য সংগীতকে আমাদের কাছে নিয়ে এসেছেন। কখনো কখনো তিনি গোটা সুর অন্য কোনো গান থেকে নিয়ে নিতেন। ছোটবেলায় তো বুঝতাম না সেই সুরের উৎস আছে সাগর পেরিয়ে। তাও ভালো লাগত। স্কুলে টেবিল বাজিয়ে গান গাইতাম। ছোট থেকেই বাপ্পিদাকে খুব মজার মানুষ মনে হতো। বড় হওয়ার পর বন্ধুদের বাড়িতে গ্রামোফোনে বিলিতি গান শুনতে শুনতে মনে হতো, আরে এ সুর তো শুনেছি বাপ্পিদার গানে।’ বাপ্পি লাহিড়ীর গুরুত্ব তুলে ধরে তিনি লেখেন, ‘গাছ না থাকলে যেমন ফল হয় না, আমার বিনোদনী পেশার জীবনে সেই গাছটি হলেন বাপ্পি লাহিড়ী। রেডিও বা কমেডি শো করার সময়ে কতবার তাকে নিয়ে মজা করেছি আমি! তিনি না থাকলে তো এ শিল্পে বাড়তি মাত্রা যোগ হতো না। মানুষকে হাসিয়েছি। আনন্দ দিয়েছি। মানুষকে আনন্দ দেয়ার থেকে বড় কিছু হতে পারে না। সেই কাজটি করতে সাহায্য করেছেন বাপ্পি লাহিড়ী।’ একবার এ নিয়ে প্রশ্ন করেছিলেন উল্লেখ করে তিনি লেখেন, ‘পরবর্তী সময়ে কাজের সূত্রে আলাপ হয় বাপ্পিদার সঙ্গে। আমি সরাসরি জিজ্ঞাসা করেছিলাম, “আপনি তো সুর চুরি করেন। এভাবে সুর তুলে আনেন কেন?” উনি উত্তর দিয়েছিলেন, “আমি ইনস্পায়ার হই।” বুঝতে পারিনি প্রথমবার। আবারো জিজ্ঞাসা করি। উত্তর পেলাম, “ইনস্পায়ার”। আমি বললাম, “আচ্ছা! আপনি ইনস্পায়ার্ড হন, উদ্বুদ্ধ হন”।’
বিদেশী সুর নিয়ে বাপ্পিকে প্রশ্ন করেছিলেন মীর
প্রয়াত বাপ্পি লাহিড়ীকে নিয়ে পশ্চিমবঙ্গের জনপ্রিয় উপস্থাপক, অভিনেতা ও গায়ক মীর আফসার আলী সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। পোস্টের শুরুতে মীর লেখেন, ‘বাপ্পিদা পাশ্চাত্য সংগীতকে আমাদের কাছে নিয়ে এসেছেন।










