পশ্চিমবঙ্গের বর্ষীয়ান অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র। সোমবার তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। তার ভাই অমর মিত্র এ খবর নাকচ করেছেন। তিনি জানান, মনোজ মিত্রর বুকে পানি জমায় তাকে হাসপাতালে নেয়া হয়। এমনিতে বহুদিন ধরেই তার শারীরিক অবস্থা নিয়ে নানা গুজব চলছে। তবে সুস্থ ও স্থিতিশীল অবস্থায় আছেন ৮৬ বছর বয়সী মনোজ মিত্র।