অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে ভর্তি আছেন। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তারিন নিজেই তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে বিষয়টি জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘আমার বাবা, আমার শক্তি, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।’ বাবার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন ছোটপর্দার জনপ্রিয় এই অভিনেত্রী।
তার সবশেষ অবস্থার বিষয়ে নির্মাতা চয়নিকা চৌধুরীর বণিক বার্তাকে বলেন, তারিনের বাবা মো. শাহজাহানকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করানো হয়। এখনো আইসিইউতে রয়েছেন। তবে অবস্থা একটু উন্নতির দিকে বলে তিনি জানান।










