জেমস গান তার নতুন সুপারম্যান সিনেমার শুটিং শুরু করেছেন। গত ২৯ ফেব্রুয়ারি শুটিং শুরু করলেন তনি। সিনেমাটি তার ও ডিসি স্টুডিওর সহযোগী পিটার স্যাফরানের তত্ত্বাবধানে নির্মিত হচ্ছে। গান এদিন শুটিং থেকে ছবি প্রকাশ করেন। গান আরো প্রকাশ করেছেন তার সিনেমাটির টাইটেল বদলেছেন তিনি। আগে এর নাম ছিল ‘সুপারম্যান: লিগ্যাসি’। এখন পরিবর্তন হয়ে কেবল ‘সুপারম্যান’"করা হয়েছে।

সিনেমার চিত্রগ্রহণ শুরুর ঘোষণা দিতে পেরে তিনি বেশ আনন্দিত। বিষয়টি বেশ কাকতালীয় ও অপরিকল্পিতভাবেই ঘটেছে। গান এটি লিখেছেন একটি ছবির ক্যাপশনে। গান বলেন, ‘যখন আমি স্ক্রিপ্টের প্রথম খসড়া শেষ করেছিলাম, তখন সিনেমাটির নাম সুপারম্যান: লিগ্যাসি ছিল। তবে আমি যখন চূড়ান্ত খসড়াটি তৈরি করেছি, তখন এটি বেশ স্পষ্ট হয়েছে শিরোনামটি কেবল সুপারম্যান হবে।’

আগামী বছরের জুলাইয়ে সিনেমাটি থিয়েটারে আসবে, এমনটাই আশ্বস্ত করেছেন জেমস গান। 

সুপারম্যান নিয়ে বহুবার জল ঘোলা হয়েছে। হেনরি ক্যাভিল বাদ পড়েছেন। নেয়া হয়েছে ডেভিড কোরেন্সওয়েটকে। তিনি রায়ান মারফি শো হলিউডে সহায়ক ভূমিকার জন্য সর্বাধিক পরিচিত। লুইস লেনের চরিত্রে অভিনয় করছেন রÅvচেল ব্রোসনাহান। অন্যদিকে নিকোলাস হোল্ট সুপারম্যানের কুখ্যাত ভিলেন লেক্স লুথরের ভূমিকায় থাকবেন। এছাড়া সিনেমায় দেখা যাবে স্কাইলার গিসোন্ডো (জিমি ওলসেন), অ্যান্থনি ক্যারিগান (মেটামরফো), এডি গ্যাথেগি (মিস্টার টেরিফিক), নাথান ফিলন (গাই গার্ডনার), ইসাবেলা মারকাডসহ (হাইক) আরো অনেককেই।

গান গত সপ্তাহে তার প্রথম কাস্টের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে ব্রোসনাহান জানান সিনেমা নিয়ে তার অভিজ্ঞতা। তিনি বলেন, ‘গানের কাছ থেকে স্ক্রিপ্টের কথাগুলো শুনতে বেশ রোমাঞ্চকর লেগেছিল। এটি বেশ আশ্চর্যজনক ছিল। এটি একটি দুর্দান্ত কাজ। আপনি যখন এ রকম কিছু করছেন তখন এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। আমি সবসময় লুইস লেন চরিত্রকে ভালোবেসেছি। লুইস স্মার্ট, উচ্চাভিলাষী ও মজার একটি চরিত্র।’

জেমস গানেরও প্রশংসা করেন তিনি। বলেন, ‘আমি অনেক আগে থেকেই জেমস গানের ভক্ত। আমরা সিনেমাটির শুটিং শুরু করেছি। আশা করা যায় দ্রুতই বাকি চরিত্রগুলোর চূড়ান্ত রূপ দেখা যাবে।’

পুরো সিনেমাটি গান নিজের মতো করে নির্মাণ করছেন। এখন দেখার বিষয় জ্যাক স্নাইডার থেকে কতটা ভিন্ন হয় এবারের সুপারম্যান।

সূত্র: ভ্যারাইটি