বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর সংগীত পরিচালক ও কণ্ঠযোদ্ধা, একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার-সংগীত পরিচালক সুজেয় শ্যাম, প্রায় দুই মাস ধরে শারীরিক নানা সমস্যা নিয়ে রাজধানীর শাহবাগের একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই তিনি জানিয়েছেন হার্টের সমস্যার কথা। এছাড়া শারীরিক আরো জটিলতায় ভুগছেন তিনি। সুজেয় শ্যাম বলেন, ‘‌সত্যি বলতে কি শরীর এতটাই দুর্বল যে এখন কথা বলতেও কষ্ট হচ্ছে। জানি না ঠিক কতদিনের মধ্যে সুস্থ হব বা আদৌ আর সুস্থ হয়ে বাসায় ফিরে যেতে পারব কিনা। সবই আসলে ঈশ্বরের কৃপা। সবার কাছে প্রার্থনা কামনা করি যেন ঈশ্বর আমাকে সুস্থ করে দেন। গান নিয়ে অনেক স্বপ্ন। আরো কিছু মনের মতো কাজ করে যেতে চাই। সর্বশেষ এ প্রজন্মের শিল্পীদের মধ্যে উদীয়মান গায়িকা তিন্নির জন্য বিটিভিতে একটি গান করেছিলাম। তার প্রতি আমার বিশেষ নির্দেশনা হচ্ছে সে গানে আরো মধুর হবে, আরো সুরেলা হবে।’

এ প্রজন্মের সংগীতশিল্পী কানিজ খাদিজা তিন্নির সৌভাগ্য হয়েছিল সুজেয় শ্যামের সুরে গান করার। তিনি অপূর্ব শর্মার লেখা ‘‌আমার স্বপ্নজুড়ে আছো তুমি আছো অন্তরে’, এমন কথার গীতিকবিতার গানটিই গেয়েছিলেন। গানটির সুর করার পাশাপাশি অন্য বিষয়গুলো নিয়েও কাজ করেছেন সুজেয় শ্যাম। তাই সংগীতাঙ্গনের প্রত্যেকেরই প্রার্থনা সংগীত পরিচালক সুজেয় শ্যামের সুস্থতা।