কঙ্গনা রানাওয়াতের নতুন সিনেমা ‘তেজাস’ মুক্তি পেয়েছে শুক্রবার। সর্বেশ মেওয়ারা পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথমদিনই মুখ থুবড়ে পড়েছে। এটি প্রথম দিন আয় করেছে ১ কোটি ২৫ লাখ রুপি। এ সিনেমায় ভারতের বিমান বাহিনীর এক দুঃসাহসী পাইলটের চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। সিনেমাটি মুক্তির আগে জোর প্রচারণা চালিয়েও হলে দর্শক টানতে পারছেন না এ অভিনেত্রী।