ভারতে আসছে আরেকটি ওটিটি প্লাটফর্ম। জিও স্টুডিওস নামে এ প্লাটফর্ম গতকাল তাদের ১০০ কনটেন্টের ঘোষণা দিয়েছে। নতুন ও পুরনো কনটেন্ট থাকবে এতে। থিয়েটারের পর শাহরুখ খানের ডাঙ্কি মুক্তি পাবে এ প্লাটফর্মে। এছাড়া নানা পাটেকরের ওটিটি অভিষেক হবে জিওতে। রিলায়েন্সের অধীনে থাকা জিও স্টুডিওস বেশ আটঘাট বেঁধেই নেমেছে। বিনিয়োগ করেছে ২ হাজার কোটি রুপি।