সেরা ওপেনিংয়ের পর এবার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল সুপার মারিও ব্রোস মুভি। সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৫১ কোটি ডলার। এর আগে সর্বোচ্চ আয়ের রেকর্ড ছিল ৪৩ কোটি ৯০ লাখ ডলার আয় করা ওয়ারক্র্যাফটের। সিনেমাটি দেখতে হলে এসেছেন ছোট-বড় সবাই। সুপার মারিওর মধ্য দিয়ে অ্যানিমেশন সিনেমার দিন নতুন করে শুরু হবে বলে অনেকেই মনে করেন।
ভিডিও গেম অ্যাডাপ্টেশনে সর্বোচ্চ আয় সুপার মারিওর
সেরা ওপেনিংয়ের পর এবার সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ল সুপার মারিও ব্রোস মুভি। সিনেমাটি এখন পর্যন্ত আয় করেছে প্রায় ৫১ কোটি ডলার।










