বলিউডের দর্শকপ্রিয় জুটি অজয় দেবগন ও টাবু। তাই এ জুটির নতুন সিনেমা ‘অউরো মে কাহা দম থা’ নিয়ে প্রত্যাশা ছিল সবারই। নিরাজ পান্ডের নির্মিত এ সিনেমা মুক্তি পেয়েছে ২ আগস্ট। সুপারস্টার সব তারকা ও বড় সিনেমা, সে অর্থে বাজেটও ছিল বিশাল। ১০০ কোটি রুপিতে নির্মাণ হলেও সিনেমা মুক্তির সপ্তাহ ঘনিয়ে এলে বক্স অফিসে ৮ কোটি রুপিও আয় করতে পারেনি সিনেমাটি। সম্প্রতি মুক্তি পাওয়া ‘ডেডপুল’, ‘ব্যাড নিউজ’ ও ‘রাইন’-এর সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারছে না অজয়ের নতুন এ সিনেমা।
দর্শক প্রত্যাশায় পিছিয়ে যে সিনেমা
বলিউডের দর্শকপ্রিয় জুটি অজয় দেবগন ও টাবু। তাই এ জুটির নতুন সিনেমা ‘অউরো মে কাহা দম থা’ নিয়ে প্রত্যাশা ছিল সবারই।










