ভারতের ধনী তারকাদের একটি তালিকা প্রকাশ হয়েছে। হুরুন রিচ লিস্ট নামের এ তালিকার শীর্ষে আছেন শাহরুখ খান। সম্পূর্ণ তালিকার শীর্ষে রয়েছেন মুকেশ আম্বানি এবং গৌতম আদানির মতো শিল্পজগতের বড় ব্যক্তিরা, সেলিব্রিটির তালিকায় শীর্ষস্থানে রয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান।

এ তালিকা অনুসারে শাহরুখ খানের সম্পদের পরিমাণ ১২ হাজার ৪৯০ কোটি রুপি (প্রায় ১৪০ কোটি ডলার)। এর মধ্য দিয়ে তিনি প্রথমবারের মতো বিলিয়নেয়ারদের তালিকায় প্রবেশ করলেন। সম্পদের এ পরিমাণ তাকে হলিউডের রিহানা ও টাইগার উডসের (উভয়ের সম্পদ ১৪০ কোটি ডলার) সমপর্যায়ে নিয়ে গেল। তবে টেইলর সুইফট (১৬০ কোটি) এবং কিম কার্দাশিয়ানের (১৭০ কোটি) চেয়ে কিছুটা পিছিয়ে।

শাহরুখ ও তার পরিবারের জন্য ২০২৫ একটি সফল বছর। এ বছর শাহরুখের কোনো সিনেমা আসেনি কিন্তু তার ছেলে আরিয়ান খান পরিচালিত ব্যাডস অব বলিউড সিরিজের সাফল্য উদযাপন করছেন। আরিয়ান পরিচালিত সিরিজটি রেড চিলিজ এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নির্মিত হয়ে।

23

এ প্রডাকশন হাউজটি ২৩ বছর ধরে শাহরুখের প্রায় সব বড় প্রজেক্ট প্রযোজনা করেছে এবং সেই সূত্রে শাহরুখ লাভ করেছেন মোটা অংকের মুনাফা। উল্লেখ্য, ২০১৬ সালে নেটফ্লিক্সের সঙ্গে একটি বড় চুক্তি হয়েছিল, যার মাধ্যমে রেড চিলিজের পুরনো এবং ভবিষ্যতের সব সিনেমার স্বত্ব নেটফ্লিক্সের হাতে যায়।

শাহরুখ খানের রয়েছে নানা বিলাসবহুল সম্পদ। এর মধ্যে মুম্বাইয়ে তার মান্নাতের মূল্যমান ২০০ কোটি রুপি। শাহরুখ বর্তমানে বান্দ্রার পালি হিলে একটি চারতলা অ্যাপার্টমেন্টে থাকছেন। এর ভাড়া প্রতি মাসে ২৪ লাখ টাকা। শাহরুখের স্ত্রী গৌরী খান আশপাশে একটি ভিন্ন বাড়ি ভাড়া নিয়েছেন, যার প্রতিটির ভাড়া মাসপ্রতি দেড় লাখ রুপির মতো।

সারা বিশ্বে বিভিন্ন স্থানে শাহরুখ খানের সম্পদ আছে। সিনেমার গণ্ডির বাইরেও শাহরুখ খানের বিপুল সম্পদ গড়ে উঠেছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা রিয়েল এস্টেট বা সম্পত্তির মাধ্যমে। লন্ডনের পার্ক লেনে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিক তিনি। ইংল্যান্ডে আছে অবকাশ যাপনের বাড়ি। আমেরিকার বেভারলি হিলসে একটি ভিলা। এছাড়া দিল্লিতে আছে একাধিক ভূসম্পত্তি। আলিবাগে আছে একটি ফার্ম হাউজ। দুবাইয়েও বাড়ি আছে তার।

24

শাহরুখ খানের বিলাসবহুল গাড়ির সংগ্রহও তার অর্থ-সম্পদেরই প্রতিফলন। তার গ্যারেজে রয়েছে বিশ্বের নামিদামি গাড়ির ব্র্যান্ডগুলো। এর মধ্যে আছে বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, অডি, রোলস রয়েস, রেঞ্জ রোভার, বুগাতি ইত্যদি। এর মধ্যে সবচেয়ে দামি হলো বুগাতি ভেরো। এর মূল্য ১২ কোটি রুপি। এ সবকিছু মিলিয়ে তিনি এখন অন্যতম গ্লোবাল ধনী সেলিব্রিটি।

বলিউডের অন্য ধনী তারকাদের তালিকায় আছেন জুহি চাওলা ও তার পরিবার, হৃতিক রোশন ও তার পরিবার, করণ জোহর ও তার পরিবার ও বচ্চন পরিবার।

শাহরুখের পরেই রয়েছেন অভিনেত্রী জুহি চাওলা এবং তার স্বামী জয় মেহতা। তাদের আয়ের বড় উৎস আইপিএলের কলকাতা নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজিতে অংশীদারত্ব। শাহরুখ খান নিজেও এ ফ্র্যাঞ্চাইজির অংশীদার। হৃতিকদের রোশন পরিবারের আয়ের উৎস মূলত তাদের ফিটনেস ব্র্যান্ড এইচআরএক্স। করণ জোহরের ধর্মা প্রডাকশনস বলিউডের সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠানের একটি। এছাড়া আছে জুয়েলারি, রেস্টুরেন্ট ও স্টার্টআপ। এসব থেকেই তার আয় হয়। পরের অবস্থানে আছে বচ্চন পরিবার।