অভিনেতা দালিপ তাহিলকে দেয়া হলো দুই মাসের কারাদণ্ড। ২০১৮ সালের একটি মামলায় তার এ সাজা হয়। ওই বছর দালিপ তাহিল একটি ড্রিংক অ্যান্ড ড্রাইভ কেসে পড়েছিলেন। পান করে গাড়ি চালিয়েছিলেন। একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ করে তার গাড়ি। এতে এক নারী আহত হন। সে মামলায়ই এবার দুই মাসের কারাদণ্ড পেলেন তিনি। এর মাধ্যমে তারকাদের আরো সতর্ক হওয়ার জন্য দৃষ্টান্ত তৈরি করা হলো।