আগস্টে সুস্মিতা সেন দর্শককে মুগ্ধ করেছিলেন ‘‌তালি’ সিরিজ দিয়ে। আগামী নভেম্বরও মাতাবেন তিনি। আগামী ৩ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে আসছে তার জনপ্রিয় সিরিজ আর্যার নতুন সিজন। নতুন এ সিজনের টিজার এসেছে গতকাল। ‘‌একজন মা তার পরিবারের জন্য সবকিছু করতে পারে’ ট্যাগলাইনের ‘‌আর্যা’র তৃতীয় সিজনে সুস্মিতা আরো বেশি মরিয়া। সিরিজের প্রথম সিজনের জন্য এমির মনোনয়ন পেয়েছিলেন সুস্মিতা।