২০২৩ সালের বহুল আলোচিত ফ্যান্টাসি-কমেডি চলচ্চিত্র বার্বি। সিনেমাটি পরিচালনা করেছেন মার্কিন পরিচালক গ্রেটা গারউইগ এবং সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মার্গো রবি। তবে ২০২৪ সালের অস্কার আসরে গ্লোবাল হিট সিনেমাটি প্রধান চরিত্র ক্যাটাগরিতে মনোনয়ন পায়নি। আর এ নিয়ে হতাশা তৈরি হয়েছে দর্শক মনে। যদিও অস্কার মনোনয়ন ঘিরে প্রায়ই তৈরি হয় নানা বিতর্ক। বর্তমান ঘটনার কারণে কেউ কেউ বিষয়টিকে লিঙ্গবৈষম্যের দিকেই ইঙ্গিত করেছেন।
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ৬৯তম একাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বার্বি আটটি মনোনয়ন পেয়েছে। পরিচালক গ্রেটা গারউইগ জানান, তিনি বার্বির পারফরম্যান্স নিয়ে খুশি। তবে প্রধান চরিত্রের মার্গো রবির মনোনয়ন থাকবে বলেই তিনি প্রত্যাশা করেছিলেন। গ্রেটা এ বছর সেরা চিত্রনাট্যকারের জন্য অস্কার মনোনয়ন পেয়েছেন। তিনি এ মনোনয়নের জন্য বেশ খুশি। মার্কিন বিনোদনমাধ্যম টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রেটা বলেন, ‘অবশ্যই আমি মনোনয়নটি মার্গোর জন্য চেয়েছিলাম।’
তবে মনোনয়ন নিয়ে অসন্তোষ থাকলেও সিনেমায় অভিনীত সব শিল্পীর সঙ্গে আবার দেখা হওয়ায় গ্রেটা ভীষণ খুশি। বার্বি সিনেমাটি গ্লোবাল বক্স অফিসে ১৪০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে। তাছাড়া বার্বি ছিল ২০২৩ সালের সবচেয়ে বড় সিনেমা এবং একজন মহিলা পরিচালক দ্বারা নির্মিত সর্বোচ্চ অর্থ উপার্জনকারী চলচ্চিত্র। এ বিষয় নিয়ে সাক্ষাৎকারে গ্রেটা বলেন, ‘আমি ভেবেছিলাম যদি সিনেমাটি সফল হয়, তাহলে সবাই বলবে এটি বার্বি বলেই সফল হয়েছে। কিন্তু আমি এটি প্রত্যাশা করিনি।’
একাডেমির এবারের আসর শেষ হয়ে গেলেই গ্রেটার ব্যস্ততা বাড়বে নেটফ্লিক্সের কাজ নিয়ে। তিনি নার্নিয়া ধারাবাহিক গল্প নিয়ে কাজ করবেন। এছাড়া লেখক সিএস লুইসের উপন্যাসের ওপর ভিত্তি করে আরো একটি কাজে সম্পূর্ণ মনোযোগী হয়ে উঠবেন। নার্নিয়া নিয়ে গ্রেটার বার্বি সিনেমার শুটিংয়ের আগে থেকেই পরিকল্পনা ছিল। তাই এ কাজের মধ্য দিয়ে নিজের সর্বোচ্চ দিয়েই এগিয়ে যাওয়ার কথা বলেন গ্রেটা গারউইগ।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










