থম সিনেমা দিয়েই বেশ সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু হয়েছিল তার। পরবর্তী সময়ে নাচের পাশাপাশি নাটকে অভিনয়ও করেন তিনি। একটা সময় এসে তার মনে হলো সিনেমায় অভিনয় করাটাই তার জন্য বেশি ভালো। তারপর সুযোগ হয় সরকারি অনুদানের সিনেমা ‘কাজল রেখা’তে নাম ভূমিকায় অভিনয় করার। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এ সিনেমা প্রায় দুই বছর নানা কারণে মুক্তির তারিখ পেছালেও হতাশ হননি মন্দিরা। গত বছর পহেলা বৈশাখ উপলক্ষে ১১ এপ্রিল সিনেমাটি মুক্তি পায়। কাজল রেখা মুক্তির পর পরই নবাগত নায়িকা হিসেবে মন্দিরা চক্রবর্তী সবার নজর কাড়েন। কাজল রেখা মুক্তির পর এরই মধ্যে দেশের বাইরে নবাগত নায়িকা হিসেবে তিনি সম্মাননা পেয়েছেন। আবার দেশেও সম্মাননায় ভূষিত হয়েছেন। তবে আগামী ঈদে মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘নীলচক্র’ নিয়ে মন্দিরার প্রত্যাশা তার প্রথম সিনেমার চেয়ে অনেক বেশি। মিঠু খান পরিচালিত নীলচক্র সিনেমায় মন্দিরাকে নতুনরূপে দেখবেন দর্শক। এরই মধ্যে সিনেমাটি মুক্তির ব্যাপারে চূড়ান্ত প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানান মন্দিরা চক্রবর্তী। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটি নিয়ে মন্দিরা বলেন, ‘নীলচক্র নিয়ে প্রত্যাশা তো আসলেই অনেক বেশি। কারণ কাজল রেখা হয়ে যখন আমি দর্শকের সামনে এসেছি, তখন অনেক ভালোবাসা পেয়েছি, সেটা আমার প্রত্যাশার বাইরে ছিল। তার মধ্যে আমি সিনেমার নায়িকা হিসেবে একদমই নতুন ছিলাম। কাজল রেখায় অভিনয়টা করার চেষ্টা করেছিলাম। সে চেষ্টার পর যে ভালোবাসা পেয়েছি, আমার কাছে মনে হয় নীলচক্রতে আরো বেশি ভালোবাসা পাব। কারণ অভিনয়ে নিজেকে আমি আরো বুঝে শুনে চরিত্রানুযায়ী উপস্থাপন করার চেষ্টা করেছি। সিনেমার গল্পটা এ সময়ের। খুব ইন্টারেস্টিং একটি গল্প।’ মন্দিরা চক্রবর্তী আপাতত নীলচক্রর প্রমোশনেই ব্যস্ত রয়েছেন। গতকাল একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও কাজল রেখা সিনেমায় অভিনয়ের জন্য সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
নীলচক্র নিয়ে বেশি প্রত্যাশা মন্দিরার
থম সিনেমা দিয়েই বেশ সাড়া ফেলেছিলেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। ‘সেরা নাচিয়ে’ প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে যাত্রা শুরু হয়েছিল তার।










