শুরু হয়েছে ‘‌টাইগার থ্রি’র অগ্রিম টিকিট বিক্রি। আর প্রথম দিনই বিক্রি হয়েছে ১ লাখ ৪২ হাজার টিকিট। আয় হয়েছে ৪ কোটি ২০ লাখ রুপি। সিনেমার ৭ হাজার ৩৯২টি শোয়ের জন্য এ টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে টুডি থিয়েটারের জন্য ১ লাখ ৩৮ হাজারের কিছু বেশি ও বাকি টিকিট আইম্যাক্সের জন্য বিক্রি হয়েছে। আইম্যাক্সে শো হবে ১০৯টি।