জেমস গান আনছেন সুপারম্যানের নতুন সিনেমা। এখন গার্ডিয়ানস অব দ্য গ্যালাক্সির প্রচারণায় থাকলেও এরই মধ্যে চিত্রনাট্যের কাজ শেষ করেছেন তিনি। সম্প্রতি চিত্রনাট্যের প্রথম পাতার ছবি দিয়ে টুইটে গান লিখেছেন, ‘‌লিগ্যাসির অংশ হতে পেরে আমি সম্মানিত।’ এ টুইটেই জানিয়েছেন, সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ শুরু করেছেন তিনি। সুপারম্যানের এবারের সিনেমাটির মূল চরিত্র তরুণ হবে বলে এর আগে জানিয়েছিলেন গান।