কিছুদিন ধরে গুঞ্জন চলছিল ভেটরিমারানের সিনেমায় দেখা যাবে এনটিআর জুনিয়রকে। এবার হায়দরাবাদে একটি অনুষ্ঠানে এ কথার সত্যতা জানালেন পরিচালক নিজেই। তিনি বলেন, ‘একসঙ্গে কাজ করার বিষয়টি আমাকে সবসময়ই আকর্ষণ করে। তবে তারকাখ্যাতির জন্য তার (এনটিআর জুনিয়র) সঙ্গে কাজ করব না। যে গল্পে তাকে প্রয়োজন সেখানেই তার সঙ্গে কাজ করব।’ নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করেননি ভেটরিমারান। তবে নিশ্চিত, আগামীতে এনটিআর জুনিয়রকে ভেটরিমারানের সিনেমায় দেখা যাবে।
ভেটরিমারানের সিনেমায় এনটিআর জুনিয়র
কিছুদিন ধরে গুঞ্জন চলছিল ভেটরিমারানের সিনেমায় দেখা যাবে এনটিআর জুনিয়রকে।










