বিনোদন দুনিয়ায় বছরের সবচেয়ে বড় ঘটনায় পরিণত হয়েছে ‘ইনসাইড আউট টু’। মুক্তির পর মাস পার না হলেও সিনেমাটি বৈশ্বিকভাবে ঝুলিতে তুলে নিয়েছে ১২১ কোটি ৯৭ লাখ ৯৩ হাজার ৪১৩ ডলার। কেবল অভ্যন্তরীণভাবেই আয় করেছে ৫৩ কোটি ৪২ লাখ ডলার। এর আগে চলতি বছরে আর কোনো সিনেমা উত্তর আমেরিকার বাজারে ৫৩ কোটি ডলারের মাইল ফলক অতিক্রম করতে পারেনি। এর মধ্যে ‘ডুন টু’কেও পেছনে ফেলেছে সিনেমাটি। ছবি ও সূত্র: কইমই