দুজনে, সেদিন দেখা হয়েছিল, বিন্দাস, বুনো
হাঁসের পর সর্বশেষ ২০১৫ সালে ‘শুধু তোমারই জন্য’
ছবিতে
জুটি হন দেব-শ্রাবন্তী। পরের সাত বছরে শুধু এ নায়ক প্রযোজিত-অভিনীত ‘কিশমিশ’ ছবিতে ক্যামিও
চরিত্র করেছেন জনপ্রিয় নায়িকা।
স্বভাবতই ভক্তরা আবারো দুই তারকাকে এক ফ্রেমে দেখতে চাইছেন। সমস্যা হলো, দেব রাজি থাকলেও নাকি শ্রাবন্তীর দেয়ার মতো শিডিউল খালি নেই। তাই
এক বছর আগে ঘোষিত ‘খেলাঘর’ হচ্ছে না।
হিন্দুস্তান টাইমস দেবের বরাত দিয়ে জানায়,
শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়ের ‘খেলাঘর’
আপাতত
হচ্ছে না।
গতকাল সোমবার (১৭ এপ্রিল) টুইটারে অনুরাগীদের
যেমন খুশি প্রশ্ন করার সুযোগ দেন দেব। সেখানেই তিনি খোলসা করলেন আগামীর পরিকল্পনা। কথায় কথায় জানা যায়, দেবের সঙ্গে কাজ করার জন্য নাকি হাতে সময় নেই শ্রাবন্তীর।
এক ভক্ত দেবকে প্রশ্ন করেন, ‘দাদা তুমি আর
শ্রাবন্তীদি সামনে কোনো ছবিতে কি (একসঙ্গে) আসতে পারো?’ জবাবে দেব লেখেন,
‘প্রস্তাব দিয়েছিলাম,
বলল ডেট নেই (কান্নার ইমোজি) কিন্তু ও আমার অন্যতম প্রিয় অভিনেত্রী।’
বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে আটকে আছে ‘কমান্ডো’ সিনেমাটি। সেই প্রজেক্ট নিয়েও আশার বাণী শোনাতে পারলেন না অভিনেতা। এক প্রশ্নের জবাবে দেব লেখেন, ‘সেটা খুব শিগগিরই হচ্ছে না। আমি অত্যন্ত দুঃখিত।’
আপাতত ‘ব্যোমকেশ’ নিয়ে ব্যস্ত
দেব। দুর্গাপূজার আগে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে খবর।










