বৈশাখী টিভি নিয়ে আসছে একটি নতুন ধারাবাহিক নাটক। নাম ‘গিট্টু’। কমেডি নাটকটিতে অভিনয় করছেন একঝাঁক তারকা। সপ্তাহে তিন দিন মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টা২০ মিনিটে প্রচার হবে এটি। সুস্ময় সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রুমান রুনি।
খন্দকার ও মির্জা পরিবারের শত্রুতা নিয়ে রচিত হয়েছে এ নাটক। তবে মারদাঙ্গা নয়, কমেডি ঘরানার নাটক গিট্টু। নাটকটিতে অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, শারাফ আহমেদ জীবন, নাজিয়া হক অর্ষা, মাহমুদুল ইসলাম মিঠু, সেমন্তী সৌমি, সাদ্দাম মাল, হোসাইন নীরব, শবনম পারভীন, রেশমা আহমেদ, জান্নাত সূচি, সিদ্দিক মাস্টার, কামরুন নাহার রুমা, শামীম আহমেদ মনা, ঊর্মী আহমেদ, পরিচালক রুমান রুনিসহ আরো অনেকেই।










