ওম রাউতের আদিপুরুষ মুক্তি পাচ্ছে আগামী ১৬ জুন। কিছুদিন আগে মুক্তি পেয়েছে এর ট্রেলার। সিনেমাটির বাজেট ৭০০ কোটি রুপি। ভারতের কয়েকটি গণমাধ্যম জানাচ্ছে, এ সিনেমার জন্য নানা খাতে প্রভাস মোট পাবেন ১৫০ কোটি রুপি। অন্যদিকে সাইফ আলী খান পাচ্ছেন ১২ কোটি রুপি ও কৃতি শ্যাননের পারিশ্রমিক মাত্র ৩ কোটি রুপি। প্রভাস কেন এত বেশি পাচ্ছেন, তা এখনো জানা যায়নি।