দেশের বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে সুপারস্টার শাকিব খানের কসমেটিকস ও হোম কেয়ার ব্র্যান্ড রিমার্ক হারল্যান। বন্যা পরবর্তী সংকটে থাকা কয়েক হাজার বানভাসি মানুষকে ত্রাণ সহায়তা দিয়েছে এ প্রতিষ্ঠানটি।

সোমবার (৯ সেপ্টেম্বর) চাঁদপুরের বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ করেছে রিমার্ক হারল্যান। এ সময় প্রতিষ্ঠানটির এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক মামনুন ইমন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম বন্যা পরবর্তী ত্রাণ সহায়তা তুলে দেন।

জানা গেছে, চাঁদপুর সদর, ফরিদগঞ্জ ও হাইমচর এলাকায় এখনো বন্যার পানি পুরোপুরি না নামায় মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছেন। এসব এলাকায় রিমার্ক হারল্যান কয়েক হাজার মানুষের জন্য খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে পৌঁছেছে। এর আগে বন্যার সময় এফডিসির শিল্পী সমিতি ও অন্যান্য সংগঠনের তহবিলে সহায়তা দেয় শাকিব খানের প্রতিষ্ঠান।