কোরিয়ান ব্যান্ড বিটিএসের অন্যতম সদস্য জিমিন। তার রয়েছে হাজারো ভক্ত। সম্প্রতি তিনি নানা বিষয় নিয়ে কথা বলেছেন কোরিয়ান একটি ম্যাগাজিনের সঙ্গে। সেখানে ফটোশুটের আগে ডায়েট করার বিষয়টি বলেন। জিমিন বলেন, ‌‘‌আমি ক্যামেরার সামনে দাঁড়াতে পছন্দ করি। সবসময় চাই ফটোশুটে আমাকে ঠিকঠাক লাগুক। আত্মতৃপ্তির জন্যই আমি ফটোশুটের আগে ডায়েট অনুযায়ী চলি।’