পরিচালক সিনেমা নির্মাণ করবেন তার ইচ্ছানুসারে, যদি না প্রযোজকের সঙ্গে চুক্তি থাকে। অবশ্য কোয়েন্টিন টারান্টিনোর মতো পরিচালক নিজের ইচ্ছা ও রুচিমতো সিনেমা নির্মাণ করবেন সেটাই স্বাভাবিক। তবে ঘোষণা করার পর সিনেমা নির্মাণ না করলে প্রশ্ন ওঠে যে তিনি কেন কাজটি করলেন না। সম্প্রতি সে প্রশ্নই করা হয়েছিল তাকে। কেননা তিনি ঘোষণা দিয়েও নির্মাণ করেননি ‘দ্য মুভি ক্রিটিক’। এটি তার নিজের দশম ও সর্বশেষ সিনেমা হিসেবে এর নাম করেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে তিনি পরিকল্পনা বাদ দেন এবং সিনেমাটি করবেন না বলে জানান। সম্প্রতি এ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে পুনরাবৃত্তি এড়ানোর জন্যই এ সিদ্ধান্ত।

লস অ্যাঞ্জেলেসে টারান্টিনোর একটি কফিশপ আছে, প্যামস কফি। সেখানেই শুট হয়েছে চার্চ অব টারান্টিনো পডকাস্ট। সেখানে তাকে প্রশ্ন করা হয়েছিল দ্য মুভি ক্রিটিক নিয়ে। টারান্টিনো বলেন, ‘প্রি-প্রডাকশনে থাকা অবস্থায়ই আমার মনে হয়েছিল কাজটা করব না। কেননা আমি ‘‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’’ থেকে প্রভাবিত হয়ে কাজটা করেছিলাম। ১৯৬৯ সালের লস অ্যাঞ্জেলেসকে সিজিআই ছাড়া দেখাব কীভাবে?

আমি জানতাম, কাজটা কেমন করে করতে হবে। আমার টিমও জানত। দ্য মুভি ক্রিটিক নিয়ে নতুন করে ভাবার কিছু ছিল না। কেননা এটা অনেকটাই আমাদের ভূতপূর্ব সিনেমার মতোই হতো।’

এমনিতে টেলিভিশন সিরিজ বিষয়টা টারান্টিনোর খুব বেশি পছন্দ নয়। কিন্তু দ্য মুভি ক্রিটিক নিয়ে আট পর্বের একটি টিভি সিরিজ নির্মাণের কাজ শুরু হয়েছে। টারান্টিনো জানান, গল্পটি ১৯৭৭ সালের পটভূমিতে রচিত এবং ২০২২ সাল থেকেই নির্মাণ শুরু হয়েছে।

তবে তিনি নিশ্চিত করেছেন যে মুভি ক্রিটিকের গল্পের সঙ্গে ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের কোনো মিল নেই। এ প্রসঙ্গে বলার কারণ হলো, কথা উঠেছিল মুভি ক্রিটিক সিনেমাটি ওয়ান্স আপন আ টাইম ইন হলিউডের সঙ্গে সামান্য মিল রেখে তৈরি এবং ক্লিফ বুথ চরিত্রে ব্র্যাড পিটকে কাস্ট করা হয়েছে।

সিনেমাটি নিয়ে টারান্টিনো আরো জানান, তিনি নিজের জন্য একটি চ্যালেঞ্জ নিয়েছিলেন। চেয়েছিলেন পৃথিবীর বোরিংতম কাজটিকে আগ্রহ জাগানিয়া করে তুলবেন। কারণ তার মনে হয়েছিল, এ রকম নামের কোনো কনটেন্ট দর্শক দেখতে চাইবে না। কিন্তু তিনি দেখানোর মতো কিছু তৈরি করবেন।

সূত্র: ভ্যারাইটি