জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ সূত্র গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।
এছাড়া ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম নুসরাত ফারিয়াকে আটকের তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এই অভিনেত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ঘটনায় রাজধানীর ভাটারা থানায় একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে তাকে আসামি করা হয়েছে।










