যশরাজ এবার নজর দিয়েছে অ্যাকশনের দিকে। টাইগার থ্রির ট্রেলারে তা স্পষ্ট। গতকাল দুপুরে মুক্তি পাওয়া এ ট্রেলারের প্রায় পুরোটাই অ্যাকশন-প্যাকড। এতে টাইগারকে দেখা গেছে এক ব্যক্তিগত মিশনে। টাইগারের সঙ্গে আছে জয়া। ট্রেলারে সালমান খান ও ক্যাটরিনা কাইফ উভয়কেই আলাদা আলাদা বেশ কয়েকটি দৃশ্যে অ্যাকশন অবতারে দেখা যায়। সিনেমায় খল চরিত্রে আছেন ইমরান হাশমী। ট্রেলারের শেষে ছিল তার নতুন লুক।