চলমান কোটা সংস্কার আন্দোলনে হামলা ও হতাহতের ঘটনায় মুখ খুলেছেন ঢালিউড
সুপারস্টার শাকিব খান। আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন,
আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে
পারে না।
তিনি লেখেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ
রইলো, এখনি আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন।
সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।
এছাড়াও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ
করেছেন শোবিজ তারকারাও।










