শাহরুখ খান অভিনীত জওয়ান মুক্তির তারিখ নিশ্চিত করা হয়েছে। আগামী ২ জুন মুক্তি পাবে সিনেমাটি। বলিউড হাঙ্গামা জানিয়েছে, শাহরুখ খানের রেড চিলিজ ও অ্যাটলি কুমার দিন-রাত এক করে কাজ করছেন। পাশাপাশি আরো জানানো হয়েছে, সিনেমাটির ট্রেলার মুক্তি দেয়া হবে আগামী মে মাসের প্রথম সপ্তাহে। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন নয়নতারা। আরো থাকছেন বিজয় সেতুপতি ও সানিয়া মালহোত্রা। দীপিকা পাড়ুকোন থাকবেন অতিথি চরিত্রে।