সারা বছরই নাটক, টেলিফিল্ম ও সিনেমা নিয়ে
ব্যস্ত থাকেন আজম খান। ঈদের মৌসুমে সেই ব্যস্ততা বেড়ে যায় কয়েক গুণ। টেলিভিশনের বিশেষ
অনুষ্ঠানমালায় প্রায় প্রতিদিনই একাধিক অনুষ্ঠানে দেখা যাবে তাকে। পাশাপাশি সিনেমা হল
ও বিজ্ঞাপনে হাজির থাকছেন।
ঈদুল ফিতর উপলক্ষে প্রচার হতে যাওয়া নাটকের
মধ্যে রয়েছে নিকুল কুমার মণ্ডলের বংশ পরিচয় ও ঘর জামাই আবশ্যক, প্রীতি দত্তের গিফটেড,
মেহেদী হাসান জনির এসো হাত বাড়াও ও মাক্কু বাবুর্চি, হামেদ হাসান নোমানের মিথ্যা বলা
বারণ, জাকারিয়া সৌখিনের পথে হলো পরিচয়, ইমরান ইমনের পোট্রের্ট, সরদার রোকনের প্রেমিক
হাজির ও মন হারালে, অলোক হাসানের ইতি পীরিতি ও বিয়ের ভুত, বি ইউ শুভর আই হেট ইউ, হাসান
রেজাউলের আমার বন্ধু টুনি এবং শহীদ উন নবীর ভাড়ায় চালিত।
সবকিছু ঠিক থাকলে আজম খান অভিনীত দুটি
সিনেমাও মুক্তি পাওয়ার কথা রয়েছে। বন্ধন বিশ্বাসের পরিচালনায় সরকারি অনুদানের চলচ্চিত্র
‘লাল শাড়ি’ ও সুমন ধরের
‘শত্রু’।
এছাড়া রমজান উপলক্ষে ‘পরিবারবিহীন একজন
মানুষের একা ইফতারি করার গল্প’ নিয়ে ফ্রুটিকার একটা ওভিসিতে কাজ
করেছেন আজম খান। প্রতিবারের মতো ছিলেন বিশ্বরঙের ঈদের ক্যাম্পেইনে। পাশাপাশি ফ্যাশন
ব্র্যান্ড লা রিভের সঙ্গে কাজ করেছেন।
এসবের পাশাপাশি নতুন দুটি ধারাবাহিকে যুক্ত
হয়েছেন আজম খান। মাছরাঙা টিভিতে মাহমুদুর রহমান হিমির ‘বিবাহ বিভ্রাট’ এবং গ্রিন টিভির
জন্য সোহেল তালুকদারের পরিচালনায় প্রতিদিনের ধারাবাহিক ‘মায়া’।
২০১৫ সাল থেকে শোবিজের পরিচিত মুখ আজম
খান। নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, মিউজিক ভিডিও, সিনেমা ও বিজ্ঞাপনে নিয়মিত কাজ করছেন
তিনি।










