ডমিনিক অরুণ পরিচালিত মালয়ালম সিনেমা 'লোকা: চ্যাপ্টার ওয়ান'। সিনেমাটি প্রযোজনা করেছেন দুলকার সালমান। অভিনয় করেছেন কল্যাণী প্রিয়দর্শন ও নাসলেন গফুর। ২৮ আগস্ট মুক্তি পাওয়া সিনেমাটি এরই মধ্যে ভারতের বক্স অফিস থেকে তুলে নিয়েছে ৯৭ কোটি রুপির বেশি। আজই ১০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে সিনেমাটি। এদিকে ভারতের বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান সাচনিল্ক জানিয়েছে, সিনেমাটি গতকাল ৪ কোটি রুপির বেশি আয় করেছে। এছাড়া এটি সারা বিশ্ব থেকে আয় করেছে ২০০ কোটি রুপি।
প্রযোজক দুলকার সালমান জানিয়েছেন তিনি এ সিনেমার মুনাফা তার টিমের সঙ্গে ভাগ করে নেবেন।
গতকাল লোকা চ্যাপ্টার ওয়ান মালায়ালম ভাষাভাষি অঞ্চলে ৪১ দশমিক ৩২ শতাংশ দর্শক পেয়েছে। সকালের শো-এ ছিলেন ২২ দশমিক ০৭ শতাংশ, দুপুরের শোয় ৩৪ দশমিক ৯৬ শতাংশ, সন্ধ্যায় ৪৯ দশমিক ৪১ শতাংশ এবং রাতের শো সর্বোচ্চ ৫৮ দশমিক ৮২ শতাংশ দর্শক পেয়েছে। কোল্লাম অঞ্চলে সর্বোচ্চ ছিল ৭২ শতাংশ। অন্যদিকে, তেলেগুভাষী অঞ্চলে ১৬ দশমিক ৬৭ শতাংশ দর্শক পেয়েছে।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস









