রিয়ালিটি শো বিগ বস। এর ভারতীয় সংস্করণের ১৮তম সিজন শুরু হলো গতকাল। এবারো শোটি সঞ্চালনা করছেন সালমান খান। থিম ‘টাইম কা তাণ্ডব’। অন্যবারের তুলনায় এবারের পর্বে সেট ও পরিধি বাড়ানো হয়েছে। দুর্গের আদলে সাজানো সেটে থাকছে তুর্কি হাম্মাম, সুইমিং পুল ও বেশকিছু মূর্তি। বলা হচ্ছে দর্শককে ১ মিনিটের জন্যও চোখ ফেরাতে দেবে না এ আয়োজন।