নৃত্যশিল্পী জিনাত বরকতউল্লাহ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
এই নৃত্যশিল্পীর কন্যা অভিনেত্রী বিজরী বরকতুল্লাহ জানিয়েছেন, ‘আমার মা গুরুতর অবস্থায় আইসিইউ ভেন্টিলেশনে রয়েছেন। সবাইকে আমার মায়ের জন্য প্রার্থনা করার অনুরোধ করছি। মহান সৃষ্টিকর্তা আমার মায়ের প্রতি দয়া করুন, তাকে সুস্থ করে দিন।’
জানা গেছে, গত জুলাই মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন জিনাত বরকতউল্লাহ। কিন্তু বর্তমানে তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ৩ আগস্ট মৃত্যুবরণ করেন বিজরী বরকতউল্লাহর বাবা টিভি ব্যক্তিত্ব মো. বরকতউল্লাহ।










